বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
মন্ত্রী বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকেই এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ শুরু হবে। তিনি এই তথ্যটি রাজধানীর সচিবালয়ে এক ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করেন।
ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সাথে নিয়মিত বৈঠক হচ্ছে। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকে পাইপ লাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল দেয়ার অনুরোধ করা হয়েছে।
এছাড়া, মন্ত্রী অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের ব্যাপারে অনেক অভিযোগ উঠছে। তবে, কেউ সঠিক কাগজপত্র নিয়ে সংশ্লিষ্টদের কাছে আসছে না।