সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
অর্থনীতি

মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশ সরকারের

মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আলোচনা হয়।

মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশ সরকারের

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিও সোয়ে মোয়ে-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই প্রস্তাব দেন।

মন্ত্রী জানান, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বড় চাহিদা রয়েছে। এই চাহিদা মেটাতে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংগ্রহের বিষয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহ রয়েছে।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করার কথা জানান।

জ্বালানি মন্ত্রীও তাঁর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। তিনি দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন।

এ সময় তিনি মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করেন। প্রয়োজনে তিনি নিজেও মিয়ানমার সফর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে উভয় দেশের মধ্যে পাইপলাইন স্থাপিত হলে তা বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে।’

মিয়ানমারের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক ডেকে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা যেতে পারে।

বিজ্ঞাপন