শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশে দাম কমানোর উদ্যোগ

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশে দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে, জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশে দাম কমানোর উদ্যোগ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এই মুহূর্তে জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের। তিনি বলেন, "বিশ্ববাজারে তেলের দাম কমলে জনগণকে স্বস্তি দিতে জ্বালানির মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।"

এছাড়া, দেশে গ্যাস নিয়ে সাময়িক যে সমস্যা ছিল, তা কেটে গেছে। তিনি উল্লেখ করেন, "এখন গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক।"

বিজ্ঞাপন