সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রান্নার গ্যাসের দাম ৭০ টাকা বৃদ্ধি, নতুন দাম ১,৫৯৮ টাকা

রান্নার গ্যাসের দাম ৭০ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম ১,৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রান্নার গ্যাসের দাম ৭০ টাকা বৃদ্ধি, নতুন দাম ১,৫৯৮ টাকা

১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানানো হয়।

নতুন মূল্য নির্ধারণের পর ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য (মূসকসহ) ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

বিজ্ঞাপন