শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

গৌতম বুদ্ধের উপদেশে সমাজের অন্ধকার দূর হবে: দীনেশ ত্রিবেদী

গৌতম বুদ্ধের উপদেশের মাধ্যমে সমাজের অন্ধকার দূর করার আহ্বান জানান ভারতের হাইকমিশনার।

গৌতম বুদ্ধের উপদেশে সমাজের অন্ধকার দূর হবে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, গৌতম বুদ্ধের উপদেশের মাধ্যমে সমাজের অন্ধকার দূর করা সম্ভব। তিনি বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজাধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

ত্রিবেদী বলেন, বর্তমান দুনিয়ায় মানুষ ক্লান্ত এবং পুরোপুরি সুখী মানুষের অভাব রয়েছে। শিশুদের পাশাপাশি বড়দেরও মোবাইল ফোনের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে, যা আমাদের স্নেহ-আদরকে হারিয়ে ফেলতে পারে।

তিনি গৌতম বুদ্ধের শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ মানুষ যা বুঝতে পারে, সেরকম কথাই বলেছেন গৌতম বুদ্ধ। সত্যের আলো পেতে আজকের দিনে বুদ্ধকে স্মরণ করা উচিত।

এছাড়া, সন্তানদের উন্নতির জন্য পারিবারিক শিক্ষার গুরুত্বের উপর জোর দেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সন্তানদের সঠিক পথে পরিচালিত করার জন্য পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন