দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
শাপুর জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস (এইচএলএইচ) নামক গুরুতর রোগে ভুগছিলেন। আগামীকাল ছিল তার ৩৯তম জন্মদিন।
এসিবি এক বিবৃতিতে জানায়, "গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি।" গত বছরের অক্টোবরে অসুস্থ বোধ করার পর তাকে চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল।
জাদরান আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে দলের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণে খেলেছেন।
বাঁহাতি পেসার হিসেবে তার গতি ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য তিনি পরিচিত ছিলেন। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।