বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশের ব্যাটিংয়ে তিন পরিবর্তন, আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে।

বাংলাদেশের ব্যাটিংয়ে তিন পরিবর্তন, আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে হারের পর এ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবা যাচ্ছে না।

বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে টাইগারদের অন্তত ৪১ রানে জয়লাভ করতে হবে।

দলটি তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেনকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় নেওয়া হয়েছে আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেনকে।

বাংলাদেশের একাদশে রয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।

বিজ্ঞাপন