চলতি বছরের জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খাদ্যদ্রব্যের দাম কমার কারণে এই সঙ্কোচন ঘটেছে। জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে, যেখানে মে মাসে এটি ছিল ৯ দশমিক ০৬ শতাংশ।
এছাড়া, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৭১ শতাংশ থেকে সামান্য কমে জুনে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে।