বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
রাজনীতি

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণমিছিল

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণমিছিল

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং সারাদেশে খুন, গুমসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৪ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের কবরী রোড, কলেজ মোড়, কোট মোড় ও শহীদ হাসান চত্বর ঘুরে আবার টাউন মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 'চুয়াডাঙ্গা-২' আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমীন। এছাড়াও 'চুয়াডাঙ্গা-১' আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সারাদেশে সব রাজনৈতিক হত্যাকাণ্ড ও গুমের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তারা জনগণের ম্যান্ডেট অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জোর দেন।

বিজ্ঞাপন