রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব।’

শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাটের গণজাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যার মধ্য দিয়ে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে।’

ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, ‘আমরা ১৭ বছর ফ্যাসির বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সয়েছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নোয়াইনি।’ তিনি খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বের উল্লেখ করে বলেন, ‘আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন নতুন করে একটি বাংলাদেশ গড়ার সময় এসেছে।’

তিনি বলেন, ‘মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাজিত হয়েছে। যুবকরা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। তা আমরা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা মাদককে না বলবেন, যৌতুককে না বলবেন, জুয়াকে না বলবেন। আপনাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবেন।’

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনের বেতন–ভাতা প্রদানসহ অনেক কর্মসূচি শুরু হয়েছে। সব মিলে আমরা একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’

তিনি শেষ করেন, ‘লালমনিরহাটে যে সামাজিক অপরাধ দমনের আন্দোলন শুরু হলো তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক।’

বিজ্ঞাপন