বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রী: অবহেলা-দুর্নীতিতে চাকরিচ্যুতি, বদলিতে বিশ্বাসী নই

স্বাস্থ্যমন্ত্রী অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী: অবহেলা-দুর্নীতিতে চাকরিচ্যুতি, বদলিতে বিশ্বাসী নই

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, "যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত। বদলিতে বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি, ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে কোনো প্রশ্রয় দেবো না।"

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

তিনি বলেন, "ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে।" স্বাস্থ্যখাতে এ বছর একটি বিপ্লবের সূচনা করতে চান তারা।

মন্ত্রী আরও বলেন, "প্রতিটি ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি, যাতে করে জনগণের উন্নয়ন করা যায়।" তিনি উল্লেখ করেন, "বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানোর লক্ষ্যে কাজ চলছে।"

সরদার সাখাওয়াত হোসেন বলেন, "আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজেট না, আদর্শের বাজেট। প্রতিটি আদর্শ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।"

বিজ্ঞাপন