মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
রাজনীতি

শাহবাগ থানায় শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগ দায়ের

শাহবাগ থানায় জুলাই আন্দোলনকে অবমাননার অভিযোগে শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে মামলা দায়ের।

শাহবাগ থানায় শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাজধানীর শাহবাগ থানায় জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে গতকাল শুক্রবার (৩ জুলাই) সকালে তিন নেতা এই অভিযোগ জমা দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, অভিযোগটি সাইবার-সংক্রান্ত হওয়ায় এটি গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগে পাঠানো হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মৃতি নিয়ে অবমাননাকর বক্তব্য এবং কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। অভিযোগকারীরা বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

বিজ্ঞাপন