প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর সময় তেহরানের বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা প্রিয় নেতার জন্য প্রার্থনার পাশাপাশি প্রতিশোধের অঙ্গীকার করছেন। স্থানীয় সময় শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হন।
একজন নারী বলেন, "খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছি। কেননা তিনি আমাদের বাবার মতো ছিলেন।" শ্রদ্ধা জানাতে আসা অনেকের হাতে ইরানের পতাকা ও প্রয়াত নেতার ছবি ছিল।
প্রার্থনা এবং কোরান পাঠের মাধ্যমে তেহরানবাসী আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। তারা জানাচ্ছেন যে, যেকোনো উপায়ে আলি খামেনির রক্তের বদলা নেওয়ার কথা।
একজন শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তি বলেন, "আমরা এখানে আলি খামেনিকে বিদায় জানাতে এসেছি। কিন্তু আমরা অবশ্যই তাঁর রক্তের প্রতিশোধ নেব।" অন্য একজন বলেন, "যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার তার আসল রূপ দেখিয়েছে এবং যুদ্ধবিরতির সময় হামলা চালিয়েছে। আবার যদি যুদ্ধ শুরু হয়, আমরা এখানেই থাকব এবং লড়াই চালিয়ে যাব।"
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।