বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্কোর শিটে নাম লিখিয়েছেন মিকেল ওইয়ারসাবাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্পেন, তবে প্রথমে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। হাইড্রেশন ব্রেকের পর মার্ক কুকুরেয়ার একটি জোরালো শটে গোল করার চেষ্টা করেন, কিন্তু রেফারি গোলটি বাতিল করে দেন।
রেফারির সিদ্ধান্তের কারণ হিসেবে জানা যায়, কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন।
ডেডলক ভাঙতে ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়, যখন মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। এটি চলতি বিশ্বকাপে তার তৃতীয় গোল।
প্রথমার্ধে বল দখল, টার্গেট শট ও পাস— সবকিছুতেই স্পেন অস্ট্রিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে স্পেনের ইয়ামালরা ব্যবধান বাড়াতে সক্ষম হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।