শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

স্পেনের জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছাল

স্পেন অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছাল।

স্পেনের জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছাল

ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২'র ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে স্পেন। দলের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল এবং একটি গোল করেছেন পেদ্রো।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্পেন। তবে প্রথমে লক্ষ্যভেদে ব্যর্থ হন তারা। হাইড্রেশন ব্রেকের পর মার্ক কুকুরেয়া জোরালো শটে গোল করার চেষ্টা করেন, কিন্তু রেফারি গোলটি বাতিল করে দেন।

ম্যাচের ৩৬ মিনিটে মার্ক কুকুয়েরার পাস থেকে প্রথম গোল করেন ওইয়ারসাবাল। এরপর ৬৬তম মিনিটে আলেক্স বায়েনার ক্রসে গোল করেন পেদ্রো পোরো।

স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন নতুন রেকর্ড গড়েছেন। তিনি টানা ৪৮৬ মিনিট বিশ্বকাপে কোনো গোল হজম করেননি, যা ইতিহাসে তৃতীয় স্থানে রয়েছে।

নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট বাকি থাকতে ওইয়ারসাবাল আবারও গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

অস্ট্রিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত স্পেন ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ২০১৪ সালে গ্রুপ পর্বে বাদ পড়ার পর এটি টানা তৃতীয়বার রাউন্ড অব সিক্সটিনে উঠলো স্পেন।

স্পেন পরবর্তী রাউন্ডে ৬ জুলাই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার জয়ী দলের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে।

বিজ্ঞাপন