ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে আপাতত এর কোনো অগ্রগতি নেই।’
তিনি আরও জানান, ‘বিশ্বের সব দেশের সাথেই ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। কোনো একটি দেশের সাথে সম্পর্ক নিবিড় হলে তৃতীয় দেশের সেই সম্পর্ক নিয়ে ভাবার সুযোগ নেই।’
চীনের সঙ্গে ২+২ মেকানিজম এবং অর্থনৈতিক করিডরের বিষয়টি পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া, ১০ দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অংশগ্রহণ দুই দেশের সুসম্পর্কের প্রতিফলন।