দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য ও নথিপত্র তলব করেছে। এ সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের অর্থ লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
বুধবার দুদকের উপপরিচালক (ডিডি) মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে সাবেক গভর্নরদের ব্যাংক হিসাব, সম্পদ এবং ক্ষমতার অপব্যবহারের সাথে সম্পর্কিত সকল রেকর্ড দ্রুত সরবরাহ করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদারের মেয়াদের যাবতীয় তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা পাঠানো হয়েছে।
এদিকে, অভিযুক্ত ড. আতিউর রহমান ও আবদুর রউফ তালুকদার ইতোমধ্যে দেশত্যাগ করেছেন। সাবেক ডেপুটি গভর্নরদের মধ্যে কয়েকজন বর্তমানে কারাবন্দী রয়েছেন।