বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

এসকে সুরপত্নী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড ঘোষণা

এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এসকে সুরপত্নী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড ঘোষণা

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার ওরফে এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত একই সঙ্গে সুপর্ণাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের সময় সুপর্ণা সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ২৭ অক্টোবর, সুপর্ণা সুর চৌধুরী নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে তিনি আদেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেননি।

এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলাটি করে। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন