বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ২।

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনায় পুলিশ ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। বুধবার সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা করা হয়।

মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলায় আইনশৃঙ্খলা বিঘ্ন, সরকারি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্র বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে আসলাম চৌধুরীর সমর্থকরা অবরোধ করে।

অবরোধের কারণে বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ বন্ধ থাকে, যার ফলে প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। পরে বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন