বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে।
নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। বুধবার (১ জুলাই) প্রকাশিত দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী চৌধুরী।
দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার এবং শামীম হোসেন পাটোয়ারি। ঘোষিত দলে তাওহীদ হৃদয় ছাড়াও রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফ উদ্দিন এবং আব্দুল গাফ্ফার সাকলায়েন।
প্রসঙ্গত, তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ১৫ জুলাই, এরপর ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে।