বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ, পাকেতা চোটে

বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা ইনজুরিতে পড়েছেন, নরওয়ের বিপক্ষে ম্যাচে অনিশ্চয়তা।

বিশ্বকাপে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ, পাকেতা চোটে

বিশ্বকাপের আগে থেকেই চোট ব্রাজিলিয়ান ফুটবলারদের পিছু ছাড়ছে না। এবার বিশ্বকাপের মাঝেই শেষ ষোলোর ম্যাচের আগে দুঃসংবাদ পেল সেলেসাওরা। ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা।

গত সোমবার বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ উরুর পেছনের পেশিতে চোট পান পাকেতা। মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, পাকেতার স্ক্যান করানো হয়েছে, যেখানে তাঁর উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। সিবিএফ পাকেতার সুস্থ হয়ে ফিরতে কত সময় লাগতে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।

তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিবিএফ এক বিবৃতিতে জানায়, 'জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তিনি (পাকেতা) নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, যাতে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন।'

আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিন-এর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে।

বিজ্ঞাপন