বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৩ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের একজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ে নতুন করে ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৯ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন