সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নেত্রকোণায় বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর তালুকদার নিহত

নেত্রকোণার বারহাট্রায় বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর তালুকদার নিহত হয়েছেন।

নেত্রকোণায় বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর তালুকদার নিহত

নেত্রকোণার বারহাট্রায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার বারহাট্রা ইউনিয়নের বড়গাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম জাহাঙ্গীর তালুকদার (৩৫)। তিনি মৃত আব্দুর রাশিদ তালুকদারের ছেলে।

বারহাট্রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, জাহাঙ্গীর বাড়ির পেছনের ফসলি মাঠে গরু চড়ানোর জন্য নিয়ে গিয়েছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন