মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং পিঠাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেস ক্লাবের আহ্বায়ক ও বিডিনিউজের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান সভাপতিত্ব করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাটি পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সদস্য সচিব মোস্তফা ইমরান রাজু। সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন। আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বায়ান্ন নিউজ প্রতিনিধি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বাপ্পী কুমার দাস পুনরায় দায়িত্ব পেয়েছেন। তারা তিনজনই দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার কার্যনির্বাহী কমিটির (২০২৬/২০২৭) অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, মোহাম্মদ আবদুল কাদের, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক সাঈদ হক, মোহাম্মদ আলী, এবং প্রচার ও দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোস্তফা ইমরান রাজু ও মো. আরিফুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন ফটো সাংবাদিক এম. ফরহাদ হোসেন ও বশির ইবনে জাফর।