প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়া হায়দার জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে দেশের জনগণের মধ্যে হামের টিকা প্রদান করা হয়নি। তিনি বলেন, "এটি সত্যি ও পরিষ্কার।"
রোববার (২১ জুন) সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জিয়া হায়দার উল্লেখ করেন, সরকারের জবাবদিহিতার আওতায় আসার বিষয়টি ভাবা হবে।
তিনি আরও জানান, আগামী ৩-৪ বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে ২ জন করে মিডওয়াইফ থাকবে এবং উপজেলা ও জেলা পর্যায়েও পর্যাপ্ত মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ৩ হাজারের কম মিডওয়াইফ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, এক বছরের মধ্যে তিন ভাগের এক ভাগ মিডওয়াইফ নিয়োগের জন্য কার্যক্রম চলছে।
তিনি জানান, সারাদেশব্যাপী প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রিভেন্টিভ সেবা প্রদান করবেন।
বর্তমানে দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রয়োজন। এসব কেন্দ্রের মাধ্যমে ব্লাড প্রেশার মাপা, স্ক্রিনিং এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
জিয়া হায়দার বলেন, "আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে ঢেলে সাজাতে চাই।"