রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার আশঙ্কা

তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার আশঙ্কা

আগামী তিন দিনে তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকেন্দ্র।

আজ রোববার কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য প্রদান করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে, যা বন্যার সম্ভাবনা সৃষ্টি করেছে।

বর্তমানে ধারাবাহিক বর্ষণের ফলে দেশের উত্তরের তিস্তা নদীর পানি উজানের ঢলে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তিস্তা ব্যারাজ পয়েন্টের জলকপাট খোলা হয়েছে।

নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকাগুলোতে নদীর পানি অনবরত প্রবাহিত হচ্ছে, ফলে অনেক নিম্নাঞ্চল ও চর এলাকার জমি পানিতে প্লাবিত হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়ে গেছে। আগামী তিন দিনে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে এবং এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন