রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতের নৌবাহরে যুক্ত হলো তিনটি নতুন যুদ্ধজাহাজ

ভারতের নৌবাহরে যুক্ত হলো তিনটি নতুন যুদ্ধজাহাজ, প্রধানমন্ত্রী মোদি কমিশন করলেন।

ভারতের নৌবাহরে যুক্ত হলো তিনটি নতুন যুদ্ধজাহাজ

ভারতের নৌবহরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরও তিনটি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেল্থ ফ্রিগেট, সারভে ভেসেল এবং সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান।

রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে এই নৌযানগুলোর কমিশন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধযানগুলো হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক।

আইএনএস দুনাগিরিতে অত্যাধুনিক সেন্সরের পাশাপাশি যুক্ত করা হয়েছে ব্রাহ্মোস সারফেস-টু-সারফেস এবং সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অন্যদিকে, আইএনএস সংশোধক তৈরি করা হয়েছে গভীর সমুদ্রে হাইড্রোগ্রাফিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে, যা ভারতের প্রতিরক্ষা খাতে কাজে লাগানো হবে।

আইএনএস অগ্রয়'তে যুক্ত করা হয়েছে লাইটওয়েট টর্পেডো এবং রকেট লঞ্চার।

যুদ্ধজাহাজগুলোর অন্তর্ভুক্তি উপলক্ষে নৌবাহিনী ও জাহাজ নির্মাণকারী সকলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ ভারত আর শুধু অস্ত্র ক্রেতা দেশ হিসেবে সীমাবদ্ধ নেই, এটি বিশ্বের বহু দেশের কাছে আধুনিক সমরাস্ত্র তৈরি ও বিক্রি করছে এবং দেশীয় শক্তিকে মজবুত করছে। আত্মনির্ভরতা এবং উন্নত ভারতের স্বপ্নই আমাদের অগ্রগতির মূল চাবিকাঠি।"

বিজ্ঞাপন