বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
রাজনীতি

হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।

হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

হামের টিকা নিয়ে অসংগতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদনটি দাখিল করা হয়। আদালতে শুনানি শেষে মামলাটি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে দুপুরে।

মামলার আবেদনে ড. ইউনূসের পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, সাবেক সচিব মো. সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিসেফের মাধ্যমে হাম ও রুবেলার টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ করে দীর্ঘ সময় বিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণের ফলে দেশে টিকার সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে হামের প্রাদুর্ভাব বেড়ে মহামারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং হাজারো শিশু আক্রান্ত হয়েছে।

বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং বহু শিশুর মৃত্যু ঘটেছে। আদালত সূত্র জানায়, মামলার শুনানি শেষে আদেশ দেওয়া হবে।

বিজ্ঞাপন