সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, প্রতিমন্ত্রীর শোক প্রকাশ।

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

নিহতদের মধ্যে রয়েছেন গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, "দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।"

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, "এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারগুলোর পাশে রয়েছে।"

বিজ্ঞাপন