রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মাদারীপুরের এমপি হানজালার সালিসি বৈঠকে উত্তেজনা সৃষ্টি

মাদারীপুরের এমপি হানজালার সালিসি বৈঠকে উত্তেজনা, ভিডিও ভাইরাল।

মাদারীপুরের এমপি হানজালার সালিসি বৈঠকে উত্তেজনা সৃষ্টি

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা একটি সালিসি বৈঠকে মেজাজ হারানোর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমপি হানজালাকে উত্তেজিত অবস্থায় উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়।

ভিডিওতে এমপি হানজালাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” এরপর তিনি টেবিল চাপড়ে বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনাটি শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় বিএনপির কর্মী তারা মিয়ার সঙ্গে একটি সালিস বৈঠকে ঘটে। তারা মিয়া জানান, “ঘটনাটি প্রায় এক মাস আগের। ওই সালিস বৈঠকে ৫০০ থেকে ৬০০ মানুষ উপস্থিত ছিলেন। বিচার চলাকালে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়।”

তিনি আরও বলেন, “এমপি সাহেব বিচারের মধ্যে অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

স্থানীয় সূত্র জানায়, বৈঠকে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এমপি হানজালা মেজাজ হারান। ভিডিও ধারণের সময় এমপি হানজালা মোবাইল ফোনে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

বিজ্ঞাপন