রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্য ও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী অপরিহার্য। তিনি শনিবার সকালে ভ্যাটেরানস ফোরামের উদ্যোগে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ মন্তব্য করেন।
দিলারা চৌধুরী উল্লেখ করেন, "অন্য দেশের আধিপত্য দেশ দখলের মতো।" তিনি দেশের সবকিছুর ওপর বিদেশি প্রভাবের বিরুদ্ধে সতর্ক করেন এবং বলেন, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারত সরকারের হস্তক্ষেপের সমালোচনা করেন।
সেমিনারে সাবেক সামরিক বাহিনী কর্মকর্তাদের সংগঠনটি দেশের সামরিক অবস্থার দুর্বল দিক তুলে ধরে, শক্তিশালী করার পরামর্শ দেয়। বক্তারা বলেন, "ক্ষমতাকে ভালোবাসলে দেশ কখনো এগিয়ে যাবে না।"
আলোচকরা দেশ ও জাতির আত্মসম্মান রক্ষায় সবার কাজ করার আহ্বান জানান। তারা সামরিক বাহিনীকে দেশের সার্বভৌমত্বের প্রয়োজনে ব্যবহারের তাগিদ দিয়ে নতুন করে সাজানোর পরামর্শ দেন।