পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন একটি ছয়তলা ভবন ধসে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার, ২৭ নভেম্বর, বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৪ জন আহত হন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার, উদ্ধার অভিযান চলাকালীন আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে, দুর্ঘটনায় অবহেলার অভিযোগে সিন্ধু প্রদেশের স্থানীয় সরকার সচিবসহ তিন কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী। ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৬ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশও দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী ভবনটির মালিক ও নির্মাতাকে দ্রুত গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন।