ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচিকে দেশটির অস্তিত্বের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, এই হুমকি চিরতরে নির্মূল করতে হবে।
১২ নভেম্বর, বৃহস্পতিবার, নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের মাথার ওপর থেকে এই অস্তিত্বগত হুমকি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি জানান, ইসরায়েলের বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে এক বৈঠকে তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
নেতানিয়াহুর অভিযোগ, ইরানের শাসকগোষ্ঠী ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে এবং তারা পুনরায় নিজেদের পারমাণবিক কর্মসূচি শুরু করার চেষ্টা করছে।
তিনি সতর্ক করে বলেন, যদি তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় শুরু করতে সক্ষম হয়, তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে।
নেতানিয়াহু ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করতে দ্বিধা করেনি, তাই তারা ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না।
তিনি আরও বলেন, এই বিষয়টি সবার কাছে পরিষ্কার হওয়া উচিত যে, নিজেদের দেশের বহু মানুষকে হত্যা করতে দ্বিধা করা শাসকগোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না।