ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪ শতাংশ।