মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

দোকান ব্যবসায়ীরা দুর্গাপূজার জন্য রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন।

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সংগঠনটির মতে, ঈদ ও পূজার সময় পণ্য কেনাবেচার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই দোকান খোলা রাখার সময়সীমা রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত করার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এই দাবি উত্থাপন করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানগুলোতে বেচাকেনা কমে গেছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য সংকটাপন্ন। ঈদ ও পূজায় বেচাকেনা কিছুটা ভালো হয়, তাই দোকান খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

স্মারকলিপিতে জানানো হয়, ইতোমধ্যেই জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন