শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুর দাবি: ফ্লাইদুবাইয়ের হামলায় ইসলামপন্থী উগ্রবাদের প্রমাণ

নেতানিয়াহুর মতে, ফ্লাইদুবাইয়ের হামলায় ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শের প্রমাণ মিলেছে।

নেতানিয়াহুর দাবি: ফ্লাইদুবাইয়ের হামলায় ইসলামপন্থী উগ্রবাদের প্রমাণ

ফ্লাইদুবাইয়ের বিমানে হামলার ঘটনায় ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তদন্তে হামলাকারীর ইসলামপন্থী উগ্রবাদের সঙ্গে যুক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, হামলাকারী একজন ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনা ছিল।

নেতানিয়াহু আরও বলেন, হামলাকারীকে বেঁধে ফেলার পর তাকে হত্যা করার জন্য বিমান ক্রুদের উদ্দেশ্যে চিৎকার করছিলেন।

বুধবার, দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ফ্লাইদুবাইয়ের এক পাইলট তার সহকর্মীকে ছুরিকাঘাত করেন। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীর নিয়ন্ত্রণ নিয়ে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

বিজ্ঞাপন