কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, পরীক্ষায় রিটেনে পাস করা ছাত্রদের জন্য চাকরির ব্যবস্থা করবেন।
তিনি সোমবার দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় বলেন, 'যে ছাত্ররা রিটেনে পাস করবে, তারা তাদের অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে আসবে। আমি ফোন করে তাদের চাকরির ব্যবস্থা করে দেব।'
ফজলুর রহমান আরও জানান, অসহায় মানুষের জন্য তিনি মানবতার কাজ করেন। তিনি বলেন, 'যদি কেউ অসুস্থ হয় এবং চিকিৎসার প্রয়োজন হয়, আমাকে জানাবেন। আমি তাদের ঢাকায় নিয়ে যাব এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করব।'
তিনি সতর্ক করে বলেন, 'কেউ যদি টাকা দিয়ে সুপারিশ নিয়ে আসে, এবং এটি প্রমাণিত হয়, তাহলে আমি তাদের জন্য কাজ করব না।'
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা।