সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৭২ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।
গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯১ জন, খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন এবং বরিশাল বিভাগে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার দুই সিটি কর্পোরেশন- ডিএসসিসি ও ডিএনসিসিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যথাক্রমে ১৯১ ও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।