রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৬ আটক

সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৬ নেতাকর্মী আটক করেছে পুলিশ।

সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৬ আটক

রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সাজেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জ জেলার সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার ও রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে আটকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।’

ওসি আরও জানান, আটকরা সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় জীপ গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন