বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া দিয়ে বরণ করা হবে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তিনি বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার লুটপাট করে এদেশের টাকা নিয়ে গেছে।"
এম. রশিদুজ্জামান মিল্লাত নবীনগরের রতনপুরের অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি তুলে দেন।
মন্ত্রী আরও জানান, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শাস্তি কার্যকর করা হবে।