ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনকে সামনে রেখে ২৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।’
তিনি আরও জানান, ‘তারই ধারাবাহিকতায় আজকে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।’ চূড়ান্ত প্রার্থীর বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান রিজভী।
উল্লেখ্য, ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হওয়ায় আসনটি খালি হয়েছে। এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।