বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টঙ্গীতে মাদক ব্যবসায়ী মিজানুর আটক, ১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবা উদ্ধার।

টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মো. মিজানুর ওরফে ‘কুত্তা মিজান’ নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত রাতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তার কাছ থেকে ১ কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি ২৫০ সিসির মোটরসাইকেল, একটি আইফোন ১৭ প্রোম্যাক্স এবং আরও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, আটক মিজানুর দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সাথে জড়িত এবং বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

তিনি বলেন, মিজানুরের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন