পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি গত নয় মাস ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন, সম্প্রতি তাঁর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। সুপ্রিম কোর্টের আদেশের পর এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন এবং বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বোন নূরিন নিয়াজি প্রথমে জেলের কনফারেন্স রুমে প্রায় ১৫ মিনিট তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের মধ্যে স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়, তবে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইমরান খানের অন্য দুই বোন আলীমা খান ও উজমা খান এবং মামাতো ভাই কাসিম জামান এই সাক্ষাতের সুযোগ পাননি। পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতা এ সুযোগে উপস্থিত ছিলেন না।
একই দিনে ইমরান খানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবিরও সাক্ষাৎ হয়। বুশরা নিজেও একই জেলে বন্দি আছেন এবং তাঁরা প্রায় ৩০ মিনিট কথা বলেন, জানিয়েছে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রাইবিউন।