শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনের মুক্তি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনের মুক্তি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সরকারবিরোধী পদযাত্রার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছিল। তবে ওই পদযাত্রা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

পিটিআই জানিয়েছে, ইমরানের আরেক বোন আলিমা খান এখনও কারাগারে রয়েছেন। ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়ার একদিন পর তার বোনদের মুক্তি দেওয়া হলো।

৭৪ বছর বয়সী ইমরান খান একাধিক দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন।

বিজ্ঞাপন