বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস

বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস, চুক্তি ৫ বছরের।

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস

বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেস। দীর্ঘ সাড়ে চার বছরের বার্সেলোনা অধ্যায় শেষ করে তিনি ফরাসি ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন।

প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি তোরেসকে দলে নিচ্ছে। ট্রান্সফার ফি হিসেবে পুরো অর্থই একবারে পরিশোধ করবে পিএসজি, যেখানে কোনো পারফরম্যান্সভিত্তিক বাড়তি শর্ত রাখা হয়নি।

নতুন ক্লাবে যোগ দিতে তিনি পাঁচ বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। বার্সেলোনার জার্সিতে সাড়ে চার বছরে ২০৭ ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন তোরেস।

বার্সেলোনা ক্লাবটির হয়ে তিনি তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

বিজ্ঞাপন