বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

পিএসজির কাছে বার্সেলোনার ৪-২ গোলে পরাজয়

পিএসজির কাছে বার্সেলোনা ৪-২ গোলে পরাজিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে।

পিএসজির কাছে বার্সেলোনার ৪-২ গোলে পরাজয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে।

ম্যাচের শুরু থেকেই উভয় দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে। পিএসজি প্রথম লিড নেয় ৩৮ মিনিটে, যখন জোয়াও নেভেসের পাস থেকে ডেজেরি ডুয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন।

৫৫ মিনিটে বার্সেলোনা সমতায় ফেরে। তরুণ লেফট ব্যাক জাভি এসপার্ট ফেরমিনের পাস থেকে গোল করে স্কোর ১-১ করেন।

এরপর ৭২ মিনিটে লুকাস হার্নান্দেসের গোলের মাধ্যমে আবারও এগিয়ে যায় পিএসজি। তবে ৭৯ মিনিটে লামিন ইয়ামাল বার্সার জন্য সমতা ফেরান।

ম্যাচের শেষের দিকে, ৮১ মিনিটে ভিতিনহা এবং ৮৬ মিনিটে ফাবিয়ান রুইজের জোড়া গোলে পিএসজি ৪-২ ব্যবধানে জয়লাভ করে।

বিজ্ঞাপন