বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ গ্লোরিয়াস চ্যাম্পিয়ন

ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ গ্লোরিয়াস চ্যাম্পিয়ন, রাজশাহী বোমারস রানার আপ।

ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ গ্লোরিয়াস চ্যাম্পিয়ন

৯৮'স্পোর্টিং ক্লাব ও মিরপুর-৯৮ এর যৌথ আয়োজনে ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর উত্তরা এসডিআই মাঠে জমকালো ফাইনালের মাধ্যমে চূড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়।

ফাইনালে গ্লোরিয়াস চ্যাম্পিয়ন এবং রাজশাহী বোমারস রানার আপের অবস্থান দখল করে। চ্যাম্পিয়ন হিসেবে গ্লোরিয়াস ৭৫ হাজার টাকা পুরস্কার পায়, আর রানার আপ রাজশাহী বোমারস পায় ৫০ হাজার টাকা।

এছাড়া, প্লেট চ্যাম্পিয়ন ও রানার আপ হয় যথাক্রমে সুন্দরবন রয়েল ও ক্লাসিক-৯৮। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন আমিনুল হক, সর্বোচ্চ গোলদাতা হন পারভেজ এবং আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন শিপলু।

বিজ্ঞাপন