বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

চিলির পাহাড়ে অক্টোবরেও বরফ, স্কি মৌসুম দীর্ঘ হচ্ছে

চিলির পাহাড়ে অক্টোবরেও বরফের রাজত্ব, স্কি মৌসুম দীর্ঘ হচ্ছে।

চিলির পাহাড়ে অক্টোবরেও বরফ, স্কি মৌসুম দীর্ঘ হচ্ছে

চিলিতে অক্টোবর মাসে পাহাড়জুড়ে বরফের রাজত্ব বিরাজ করছে, যা সাধারণত বসন্তের উষ্ণতায় স্কি রিসোর্টগুলো বন্ধ হয়ে যায়। তবে, এবারে পর্যটকেরা স্কি করছেন এবং বরফের ওপর স্লেজে চড়ছেন।

মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময় ধরে স্কি কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক দশকগুলোর অন্যতম শক্তিশালী এল নিনো এই পরিস্থিতির জন্য দায়ী।

রাজধানী সান্তিয়াগোর কাছে ভাল্যে নেভাদো স্কি রিসোর্টের ক্যাফে মালিক হুয়ান পাবলো গুয়েভেরা বলেন, “এটা অনেকটা ঐতিহাসিক ঘটনা। এই সময়ে এত বরফ নিয়ে রিসোর্ট খোলা থাকা অস্বাভাবিক।”

সাধারণত সেপ্টেম্বর মাসেই স্কি মৌসুম শেষ হয়ে যায়, কিন্তু এবার অক্টোবরের মাঝামাঝি এসেও বরফের ঘাটতি নেই। ট্যুর গাইড পাত্রিসিয়া আরেভালো জানান, “আমরা খুবই খুশি, কারণ এবার বরফের মৌসুম দীর্ঘ হয়েছে।”

চিলির আবহাওয়াবিদদের মতে, এল নিনোর কারণে মধ্য চিলিতে ভারী বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শীতজুড়ে ও বসন্তের শুরুতে অব্যাহত বৃষ্টিপাতের ফলে আন্দিজের উঁচু এলাকায় তুষার জমা বেড়েছে, যা স্কি মৌসুমকে দীর্ঘ করেছে।

তবে, আবহাওয়ার এই ব্যতিক্রমী পরিস্থিতি ভবিষ্যতে থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিজ্ঞাপন