অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে। চলতি ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে তানজিদ হাসান তামিম দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন, যা বাংলাদেশের জন্য এই দেশে প্রথম।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশ টেস্ট খেলেছে ২টি এবং ওয়ানডে খেলেছে ৬টি, কিন্তু কোনো বাংলাদেশি ব্যাটসম্যান সেখানে সেঞ্চুরি করতে পারেননি। তামিমের এই সেঞ্চুরি সেই আক্ষেপ পূরণ করেছে।
ডারউইন টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে আটকে দেয় এবং এরপর নিজেদের ইনিংসে ৩ উইকেটে ২৫৯ রান তুলে ফেলেছে। তামিমের সেঞ্চুরির পর ড্রেসিং রুমে ফিরে গেলেও বাংলাদেশ এখন পর্যন্ত লিডে রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শান্ত ৬৬ রানে এবং মুশফিকুর রহিম ১২ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের লিড এখন ৬১ রান।
বিস্তারিত আসছে...