শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
শিক্ষা

ক্রীড়াঙ্গনে মেয়েদের জন্য নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা

ক্রীড়াঙ্গনে মেয়েদের উন্নয়নে নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরলেন সারওয়াত সিরাজ শুক্লা।

ক্রীড়াঙ্গনে মেয়েদের জন্য নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা

ক্রীড়াঙ্গনে মেয়েদের উন্নয়ন নিশ্চিত করতে শুধুমাত্র প্রতিযোগিতার আয়োজনই যথেষ্ট নয়; তাদের জন্য একটি নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। এই মন্তব্য করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

১২ আগস্ট, বুধবার রংপুরের ক্রীড়াঙ্গন পরিদর্শনকালে তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম এবং পরিবারের আস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে তিনি রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং নারী ক্রীড়ার উন্নয়ন বিষয়ে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের পর রংপুর জেলা সার্কিট হাউজে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বর্তমান অবস্থা, সম্ভাবনা, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া অবকাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সারওয়াত সিরাজ শুক্লা উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা এখন অন্যতম লক্ষ্য। তিনি বলেন, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, "আমরা চাই, একজন মেয়ে খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যৎ পেশা ও ক্যারিয়ার হিসেবেও বেছে নিতে সক্ষম হোক।" সভায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন